Loading ...
  • Fri, 20 Nov 2026, 01:20 am
আবহাওয়া ব্যানার

গলাচিপা মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি।। / ১৩৪
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

সঞ্জিব দাস, গলাচিপা প্রতিনিধি।।

পটুয়াখালীর গলাচিপা মহিলা কলেজে একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মুঃ নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর খাঁনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রশিদ খানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/