Loading ...
  • Fri, 13 Nov 2026, 07:42 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪৬
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কলাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় জনৈক সালাম সিকদারের বাড়ির পেছনে একটি টংঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়া থানার এসআই সুজন চক্রবর্তীর নেতৃত্বে এএসআই মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মনির হাওলাদারের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির হাওলাদার কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদুরতলী এলাকার মো. কাঞ্চন হাওলাদারের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ১২, তারিখ ১২ নভেম্বর ২০২৬।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/