রাসেল মোল্লা, কলাপাড়া।।
সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে সমুদ্রসৈকতের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সামুদ্রিক প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশ নিশ্চিত করতে প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা জরুরি।
তাঁরা আরও বলেন, শুধু পৌরসভার উদ্যোগে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্জ্য উৎপত্তিস্থল থেকে পৃথক করা, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুয়াকাটাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব পর্যটননগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা তাঁদের।
tawhidit.top/