Loading ...
  • Fri, 13 Nov 2026, 07:07 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২১৫
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন)কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. আল আমিন (২৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে কলাপাড়া পৌরসভা-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ দোকান থেকে তাকে আটক করা হয়।
অভিযানকালে তার হেফাজতে থাকা একটি পলিথিনের প্যাকেট তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মো. আল আমিন কলাপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা এলাকার বাসিন্দা মো. উজ্জ্বল খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/