নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় চার লিটার অবৈধ চোলাইমদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদার (২০) এবং বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামের মো. নুর ইসলাম গাজীর ছেলে মো. রাসেল গাজী (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কলাপাড়া থানার এসআই হামিদুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় শাহআলম মোল্লার চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে ওই দুই যুবককে চার লিটার অবৈধ চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১১, তারিখ ১২ নভেম্বর ২০২৬।
tawhidit.top/