মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি।।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের পাটবাজার এলাকা প্রদক্ষিণ করে মধুখালী রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহাম্মদ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও মো. শরিফুল ইসলাম, সহসভাপতি আকতার হোসেন মুন্সি, মো. লিয়াকত শেখ ও মো. সাইদুর রহমান সাঈদ এবং অর্থ সম্পাদক আলী মনসুর দাউদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, সদস্যসচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষকদলের সদস্যসচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম আরেফিন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, সদস্যসচিব রায়হান মোল্যা এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ রজব ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে তাদের অপতৎপরতা প্রতিহত করতে হবে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
tawhidit.top/