কলাপাড়া, প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকারিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কলাপাড়া থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় জাকারিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. জাকারিয়া চাকামইয়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
tawhidit.top/