Loading ...
  • Tue, 10 Nov 2026, 11:53 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়

কলাপাড়া প্রতিনিধি। / ১০১
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা, সমস্যা ও উন্নয়ন নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী খামারবাড়ির উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/