Loading ...
  • Sun, 25 Oct 2026, 09:04 pm
আবহাওয়া ব্যানার

চুরির মামলায় পাথরঘাটায় আটক কলাপাড়ার সজীব, আদালতে সোপর্দ

কলাপাড়া প্রতিনিধি। / ৭৩
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বাসিন্দা সজীব তালুকদারকে (৩৫) চুরির অভিযোগে বরগুনার পাথরঘাটা থানা পুলিশ আটক করেছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে তাঁকে আটক করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক সজীব তালুকদার লালুয়া ইউনিয়নের ধনজুপাড়া গ্রামের মিলন তালুকদারের ছেলে। বর্তমানে তিনি কলাপাড়া চৌরাস্তা এলাকার নাচনপাড়া ১ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে বসবাস করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, সজীবের বিরুদ্ধে নিজ এলাকায় অতীতে চুরি ও ডাকাতিসংক্রান্ত পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তাঁর কারাদণ্ড ও জরিমানা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে। পাথরঘাটার চুরির মামলায় তাঁকে কারাগারে পাঠানোর পর ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে কলাপাড়া থানা সূত্রে জানা গেছে।
পাথরঘাটা থানার ডিউটি অফিসারের কাছে মুঠোফোনে চুরির ঘটনায় আটকের বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাঁকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, সজীব তালুকদার পাথরঘাটায় চুরির অভিযোগে আটক হওয়ার খবরে তাঁর নিজ এলাকা লালুয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিসহ এলাকাবাসী এ ঘটনায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড সমাজের জন্য ক্ষতিকর।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/