Loading ...
  • Sun, 09 Aug 2026, 07:52 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ নান দাবিতে মানববন্ধন ও সমাবেশ 

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২৭
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
oplus_0

নয়নাাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।
নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ,টেকসই সড়ক নির্মান, মিটার ভাড়া,ডিমান্ডচার্জ বাতিল সহ নানা দাবিতে পটুয়াখালাীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ” কলাপাড়া’র আয়োজনে শনিবার ৮ আগষ্ট বেলা ১১ টার দিকে পৌরশহরের মনোহরীপট্রিতে এ কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহবায়ক শিক্ষক আতাজুল ইসলাম,বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, ব্যবসায়ী মো.নিজাম উদ্দিন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন’ কলাপাড়ায় দু’দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারনে বহু মানুষ তাদের ভিটেমাটি হারিয়ে ভূমিহীন হয়েছে। সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও তা মানছেন না বিদ্যুৎ কতৃপক্ষ।  নিময়িত বিদ্যুৎ বিভ্রাটে মানুষের জীবন অতিষ্ঠের পাশাপাশি ব্যাবসা বানিজ্য চরম বিরুপ প্রভাব পরেছে। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও অযৌক্তিক ভাবে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া নেয়া বন্ধ করতে জোরালো আহবান জানান বক্তারা। অন্যথায় তারা আন্দোলন করতে বাধ্য হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/