নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী,গৃহহীন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে ৫৭ জন উপকার ভোগীর মাঝে প্রধান অতিথি থেকে সহায়তার এ চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।
ইউএনও মো. আরিফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমূখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৫৭ প্রকারভোগী প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৫ লক্ষ ৭০ হাজার টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
tawhidit.top/