কলাপাড়া প্রতিনিধি।।
কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নের মাঝের রাস্তা থেকে ধানখালী যাওয়ার পথে কিছু অংশ নিজ অর্থায়নে সংস্কার করলেন বিশিষ্ট সমাজসেবক ও খেপুপাড়া সরকারি এমবি কলেজের সাবেক জিএস মুস্তাফিজুর রহমান। র্দীঘদিন ধরে মাঝের গ্রামে রাস্তার অংশটুকু সংস্কার না হওয়ায় পানির স্রোতে ভেঙে যায়। এতে চলাচলের অনুপোযোগী হয়ে উঠে। স্থানীয়রা বাজারে আসতে অনেক ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি মোস্তাফিজুর রহমানের নজরে আসে। সে দ্রুত এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বেহালদশা মাঝের রাস্তা ভাঙ্গা অংশটুকু বেকু দিয়ে মাটি দিয়ে সংস্কার করে দেন। ওই রাস্তাটি সংস্কার করে দেওয়ায় বর্তমানে পথচারী, যানবাহন চলাচলে মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারছেন।
স্থানীয় বাসিন্দা কৃষক বারেক মিয়া জানান, দীর্ঘদিন যাবত আমাদের অবহেলিত সড়কটি সরকারি বেসরকারিভাবে কোন সংস্থার হয়নি। আমাদের এখান থেকে যাতায়াতে অনেক কষ্ট হয়। ভেঙে যাওয়ার কারণে কারণে সড়ক দিয়ে চলাচল করতে পারেননি পথচারী ড়বাজারের ক্রেতা ও ব্যবসায়ীরা। এই ভাঙ্গা রাস্তাটি সংস্কার করে দেন এই এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান তার পরিবারের সুস্বাস্থ্য ও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার লোক চলাচল করে। দীর্ঘদিন ধরে এই রাস্তার কিছু অংশ ভাঙ্গা থাকার কারণে স্থানীয় বাসিন্দা
ও স্কুল,মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরাও যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয়। মানুষের চলাচলের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছি। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসকের উদ্যোগে টেকসই ভাবে রাস্তাটি সংস্কার করে তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবে।
এ বিষয়ে উপজেলার এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো: মনিরুজ্জামান জানান, সরকারি কোন বরাদ্দ আসলে চলাচলের রাস্তাটি সংস্কারসহ ও অন্যান্য সমস্যা গুলো দ্রুত সমাধান করা হবে।
tawhidit.top/