Loading ...
  • Thu, 18 Jun 2026, 08:34 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নিষিদ্ধ জাল বিক্রির উদ্দেশ্যে মজুদের অপরাধে জরিমানা

কলাপাড়া প্রতিনিধি। / ৪১২
শনিবার, ১৬ মে, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় চায়না দুয়ারী জাল মজুদের দায়ে মো: সবুজ আকন (৪০) নামের এক ব্যবসায়ীকে ৫০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারা ৩ মোতাবেক ওই ব্যাক্তিকে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করাহয়।
শনিবার (১৬ মে) দুপুর ১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৮৫ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এধরনের অভিযান অব্যহত থাকবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/