পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়া উপজেলায় “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পটি সাঁথিয়া উপজেলায় বাস্তবায়ন করছে ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ইয়ুথ অর্গানাইজেশন।
সাঁথিয়া উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেন্ডার সমতা প্রতিষ্ঠা, সমাজ থেকে ক্ষতিকর জেন্ডার স্টেরিওটাইপ ও কুসংস্কার দূরীকরণ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কিশোরী ও তরুণীদের পূর্ণ সম্ভাবনা বিকাশে নিরাপদ ও সমতাভিত্তিক সামাজিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
আলোচনা সভায় নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে মিডিয়া এবং কমিউনিটি সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নারীদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং সম্পদে সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কাজী ইমরান সাইদ, সাঁথিয়া উপজেলা গ্রাম আদালত অফিসার আরিফা এনুমা এমি, সাঁথিয়া উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মোঃ বেলায়েত হোসেনসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, স্বপ্নচূড়া বন্ধু ফাউন্ডেশন, উৎসর্গ ফাউন্ডেশন উপজেলা টিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাঁথিয়া উপজেলা টিম, আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগার, সাঁথিয়া সরকারি কলেজ স্কাউট ও রেড ক্রিসেন্টের প্রতিনিধিবৃন্দ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবেশবিদ মোছাঃ সাইমা রহমান, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি মোঃ মিঠুন শেখ। বক্তারা বলেন, নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
tawhidit.top/