Loading ...
  • Fri, 15 মে 2026, 04:05 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

কলাপাড়া প্রতিনিধি। / ৪৫
শুক্রবার, ১৫ মে, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় দূর্যোগের পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ এবং দূর্যোগ মোকাবেলায় ব্যবহৃত উপকরণ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে দাতা সংস্থা ইন্টারএ্যাকট এর অর্থায়নে, বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ থ্রাইভ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলার নীলগঞ্জ, টিয়াখালী, চাকামইয়া ও চম্পাপুর ইউনিয়নের সিপিপি, ডাব্লুডিএমসি, সিডিএমসি ও সঞ্চয় দলের সদস্যরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে সিপিপি সহকারী পরিচালক জনাব আসাদুজ্জামান খান, থ্রাইভ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল চন্দ্র দাস, কমিউনিটি ফেসিলেটর
লাখাইন, আল-আমিন, তুষার বাড়ৈ, এবং কমিউনিটি মবিলাইজার মোসাঃ নুরুন্নাহার উপস্থিত ছিলেন ।
বক্তরা, দূর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও দূর্যোগ মোকাবেলায় ব্যবহৃত বিভিন্ন উপকণের
ব্যাবহার সম্পর্কে জানা। এছাড়াও কি ধরনের পদক্ষেপ গ্রহন করলে আমরা দূর্যোগের ক্ষতি কমিয়ে আনতে পারি সে বিষয়ে আলোচনা করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/