Loading ...
  • Thu, 16 Apr 2026, 01:33 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়া পৌর শ্রমিকদল সভাপতিকে সম্মাননা স্মারক দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৫২
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
oplus_0

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা স্মারক প্রদান করেছে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব’র সভাপতি মো. কবির তালুকদার, সাধারণ সম্পাদক এসকে রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, পাঠাগার সম্পাদক ইমন আল আহসান, দপ্তর সম্পাদক আবিদ হাসান সাইমুম, কার্যকারী সদস্য মো. আরিফ সিকদার, মো. তাজুল ইসলাম আজাদ, সদস্য সগির হোসেন, সদস্য প্রণব নারায়ণ বিশ্বাস, সদস্য এস এম আলমগীর হোসেন, সদস্য সিয়াম আবদুল্লা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুস্তম এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান সোয়েব। অনুষ্ঠান শেষে নাসির মোল্লা মিন্টুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সদস্যরা।

বক্তব্যে নাসির মোল্লা মিন্টু বলেন, তিনি কলাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এ জন্য সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/