Loading ...
  • Mon, 27 Jul 2026, 03:25 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সড়কের উপর বেড়া নির্মানে গৃহবন্দী ৪ পরিবার

কলাপাড়া প্রতিনিধি। / ৪২৯
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় সড়কে বেড়া দিয়ে চারটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে এক প্রতিবেশি। এ ঘটনায় প্রায় ১০ দিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই পরিবারগুলোর সদস্যরা। ঘটনাটি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামের।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহেপুর গ্রামের এসএ ওমেদপুর মৌজার ৫২৭ দাগের ১ নং খাস খতিয়ানের ওই সড়ক নিজের রেকর্ডভুক্ত সম্পত্তি দাবি করে ১০ দিন আগে কাঠ দিয়ে বেড়া দেয় হযরত আলী নামের এক ব্যক্তি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন আবদুল খালেক মুসুল্লী, ইদ্রিস, আবুল হাসান ও আবুল কালামের পরিবারের সদস্যরা। এছাড়া প্রায় দুই বছর আগে ওই সড়কের দুই তৃতীয়াংশ কেটে পুকুর তৈরী করেন তিনি। পরে বেশ কিছুদিন তারা কবরস্থানের উপর দিয়ে ঝুঁকি নিয়ে অন্য পাশ দিয়ে চলাচল করলেও সোমবার ভোরে অপর প্রতিবেশি সামসুল হক সিকদার জাল দিয়ে সেটিও বন্ধ করে দেয়। এতে গৃহবন্দী হয়ে পড়ে ওই চারটি পরিবার। তবে সালিস বৈঠকে ফয়সালার মাধ্যমে সড়কে বেড়া দেয়া হয়েছে বলে জানিয়েছেন হয়রত আলী।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/