Loading ...
  • Mon, 13 Jul 2026, 02:54 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত, উপরে পড়েছে অসংখ্য গাছপালা

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৮০
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।

পটুয়াখালীর কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে হঠাৎ উপকূলীয় এলাকায় এ ঝড়টি আঘাত হানে। এতে পুরোপুরি বিধ্বস্ত হয় বেশকিছু বসতবাড়ি। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে সহস্রাধিক অধাপাকা বসতঘর। বেশ কিছু ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। রাত থেকে বেলা এগারোটা পর্যন্ত বিদ্যুৎহীন ছিলো কলাপাড়া উপজেলা। এ উপজেলার ধানখালী,বালিয়াতলী, ডালবুগঞ্জ, টিয়াখালী ও লতাচাপলী ইউনিয়নের ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি। তবে ঠিক কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিরুপন করতে পারেনি উপজেলা প্রশাসন। অনেক হতদরিদ্র মানুষ ঘর মেরামত করতে না পেরে চরম বেকায়দায় পড়েছেন। তাই তারা সরকারী সহায়তার দাবি জানিয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/