মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুর আন্ধারমানিক লেবার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ‘আলো’- সেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ।থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি রুহুল আমিন খোকনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে ২৬ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব রাজু আহমেদ রাজা, মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী সুমন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম হাওলাদার,
আন্ধারমানিক লেবার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ‘আলো’- এর সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন জোমাদ্দার, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বড়াল, সাংগঠনিক সম্পাদক মো. দুলাল বয়াতী, অর্থ সম্পাদক মো. বাদশা মিয়া, দপ্তর সম্পাদক মো. হারুন মুন্সি, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও ‘আলো’ সংগঠন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
tawhidit.top/