Loading ...
  • Sat, 02 মে 2026, 12:08 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত-১

কলাপাড়া প্রতিনিধি। / ১১৬৮
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে হামলার ঘটনায় শওকত তালুকদার নামে একজন গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। পরে আহত শওকতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চড়পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আহত শওকত তালুকদার বলেন, স্থানীয় লোকজন তার জমিতে গরু দিয়ে ঘাস খাওয়ালে তিনি বাধাঁ দেয়। এনিয়ে কথা কাটাকাটি হলে স্থানীয় আমানুল্লাহ, অপূর্ব, তৌহিদুলসহ আরো অনেকে তার উপর আক্রমন করে। এতে সে গুরুত্বর আহত হয়। এঘটনায় স্থানীয় প্রভাবশালী দলের নেতা-কর্মীরা জড়িত রয়েছে বলেও তিনি জানান।

তবে, এবিষয়ে অভিযুক্ত আমানুল্লাহ বলেন, ওই জমিতে তার মা লাকি বেগম গরু নিয়ে গেলে শওকত তালুকদার তার মাকে দেশীয় অস্ত্র নিয়ে হুমকী এবং ভয়ভীতি দেখায়। এবিষয়টি নিয়ে তার সাথে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে।

কলাপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/