Loading ...
  • Tue, 14 Jul 2026, 10:43 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান’র স্বামীর ইন্তেকাল

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৮১৭
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক উপজেলা নারী ভাইসচেয়ারম্যান শাহীনা পারভীন সিমার স্বামী রেফাতুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন। বুধবার (০৭ জানুয়ারী) সকাল আনুমানিক ১১ টার দিকে কলাপাড়া পৌর শহরের তার শ্বশুর ১১৪ পটুয়াখালী ০৪ আসনের সাবেক সংসদ সদস্য মো.আনোয়ারুল ইসলাম মিয়ার বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রেফাতুল ইসলাম পার্শ্ববর্তী আমতলী উপজেলার পশ্চিম পাটুয়া গ্রামের বাসিন্দা আমতলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মরহুম জহিরুল ইসলাম’র পুত্র। মৃত রেফাতুল ইসলাম কর্মজীবনে মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ঢাকা শহীদ আনোয়ার গার্সল স্কুল এন্ড কলেজের অবঃ সিনিয়র শিক্ষক সবশেষে কলাপাড়া আনোয়ারুল ইসলাম মিয়া স্কুল এন্ডকলেজ’র প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোকাহত স্বজনরা।

বিঃদ্রঃ মরহুম রেফাতুল ইসলাম’র স্বজনরা দূরদূরান্তে থাকায় শেষকৃত্য’র সময় ও স্থান নির্ধারণ করা হয়নি। পরবর্তীতে জানিয়ে দেয়াহবে বলে জানিয়েছেন তারা।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/