মোঃ রতনমিয়া পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা।।
রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা মে) দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি মটর শ্রমীক অফিস থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মটর শ্রমি লীগের সহ-সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফিরোজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারঃ) অধ্যাপক নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, ওসি তদন্ত নজির হোসেন, শাহ আব্দুর রউফ কলেজের সাবেক ভিপি হারুনুর রশিদ হারুন, শ্রমীক লীগের সাধারণ সম্পাক শাহানুর আলম শাহিন, জাহাঙ্গীর চৌধুরী, সেলিনা আক্তার শিখা, শ্রমীক নেতা নায়েবুলসহ আরো অনেকে।
tawhidit.top/