কলাপাড়া (পটুয়াখালী)সংবাদদাতা।।
পটুয়াখালীর কলাপাড়ায় আফছানা নামের ১৩ বছরের এক কিশোরীর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের পায়রা বন্দর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মৃত আফছানা ওই এলাকার নূরছায়েদ সিকদারের মেয়ে বলে জানা যায়। তাকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে।
মৃতের ভাই আবু সাইদ জানান,প্রতিদিনের মতো বাজার করে এসে ঘরের ভিতর থেকে দরজা লাগানো দেখতে পায়। ডাকাডাকিতে কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে বোনের ঝুলন্ত পাঁ দেখতে পায়। সন্দেহ হলে বেড়া কেটে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় বোনের মরদেহ উদ্ধার করেন। তবে,কি কারনে সে গলায় ফাঁস দিতে পারে তার সঠিক কোন কারন খুঁজে পাওয়া যায়নি।
এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলি আহম্মেদ বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।
tawhidit.top/