Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:32 am
আবহাওয়া ব্যানার

আগুন থেকে জানমাল রক্ষায় সবাইকে সচেতন হতে হবে… ত্রান প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান।

নিউজ রুম / ১১৩
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

 

কলাপাড়া প্রতিনিধি।।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, আমাদের অসচেতনতা ও দায়িত্ববোধের অভাবেই সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ঘটনাগুলো ঘটছে। তাই আগুন থেকে নিজেদের জানমাল রক্ষায় সাবাইকে আরো সচেতন হতে হবে। শনিবার বেলা এগারোটায় পটুয়াখালীর বৃহত্তর মৎস্য বন্দর মহিপুরে আগুনে পুড়ে যাওয়া ২৯ টি আড়ত পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী ৮ মাত্রার ভূমিকম্প সহনীয় ভবন ছাড়া কাউকে ভবন নির্মানে অনুমতি না দেয়ার আহব্বান জানান। এছাড়া মহিপুরে একটি ফায়ার স্টেশন নির্মানের আশ্বাস দেন তিনি। পরে গতকাল রাতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী।
এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবউল ইসলাম ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ আওয়ামীলীগের নের্তাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/