Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:40 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বয়স্কদের জন্য ফ্রি কোরআন শিক্ষার সুযোগ

নিউজ রুম / ১১৩
বুধবার, ১৩ মার্চ, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বয়স্ক ও যুবকদের জন্য কোরআন মাজিদ ও প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল ফ্রি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া ওসমানীয় নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ এ ব্যবস্থা করেছেন। ১ম রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত নিয়মিত এ ক্লাশ চলবে। শুধু তাই নয়, আগামী ২৫ রমজান পর্যন্ত এ প্রতিষ্ঠানে প্লে থেকে ৪র্থ শ্রেণী এবং হিফজ ও নাজেরা বিভাগে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি হওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী)। তিনি সকলকে এ সুযোগ গ্রহন করে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/