Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:36 am
আবহাওয়া ব্যানার

কুয়াকাটা পৌর মেয়রের বিরুদ্ধে জেলে চাল বিতরনে অনিয়ম ৮০ পরিবর্তে দেয়া হচ্ছে ৫০

নিউজ রুম / ১০৩
সোমবার, ১১ মার্চ, ২০২৪

 

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা।।

কুয়াকাটা পৌর মেয়রের বিরুদ্ধে জেলেদের বরাদ্ধকৃত চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। জাটকা ধরা থেকে বিরত থাকা ৮০০ জেলের প্রত্যেককে দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ৫০ কেজি করে। সোমবার সকাল থেকে কুয়াকাটা পৌরসভায় মেয়র আনোয়ার হাওলাদার নিজে উপস্থিত থেকে চাল বিতরনে এ অনিময় করেন। এসময় অনেক নিবন্ধিত জেলে চাল না পেয়েও ক্ষোভ প্রকাশ করেন।
এবিষয়ে মেয়র আনোয়ার হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনিয়মের কথা অস্বীকার করেন। তবে চাল বিতরনে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/