Loading ...
  • Wed, 15 Apr 2026, 01:18 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ঢেউটিন ও গৃহনির্মান বাবদ চেক বিতরণ।

নিউজ রুম / ১১৩
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ডে,ক্ষতিগ্রস্থ,দুস্থ,অসহায় ও অতিদরিদ্র পরিবারের ৯৯ ব্যাক্তি ও প্রতিষ্ঠানেকে গৃহনির্মান বাবদ চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান এর সহধর্মিনী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী,উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন ,উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মোসাঃ সালমা কবির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফাইজুল ইসলাম আশিক তালুকদার,যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রকিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/