Loading ...
  • Wed, 18 Nov 2026, 05:00 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নিয়োগ অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা।

নিউজ রুম / ১৩৮
রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

 

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

কলাপাড়ায় নিয়োগ সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা আমলে নিয়ে ওসি,কলাপাড়াকে এজাহার গন্যে আইনী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ২১ জানুয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম মোস্তফা’র নালিশি মামলা দায়েরের পর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো.কাইয়ুম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো.বশির আহম্মেদ (৫৭), প্রধান শিক্ষক মো.আলাম হোসেন (৫৫), সহকারী প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন (৪৫), মো.শাহিন হাওলাদার (৪২), মো. হাসান (৪০), মো. সাইদুর রহমান (৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়,পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক,আয়া ও পরিছন্নতা কর্মীর পদ খালী হওয়ায় নিয়োগের জন্য আসামীরা তাহাদের মনগড়া বিজ্ঞপ্তি দিয়া বাদীর অগোচরে বিগত ২১ অক্টোবর ২০২৩ তারিখ লিখিত পরীক্ষা গ্রহণ করেন। পরে ২১ ডিসেম্বর দুপুর অনুমান ১২ ঘটিকার সময় উপরোল্লিখিত আসামীরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী মাধ্যমিক শিক্ষা অফিসে প্রবেশ করে উল্লেখিত নিয়োগ পরীক্ষায় জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তৈরীকৃত ফলাফল ও রেজুলেশনে বাদীকে স্বাক্ষর করতে বললে বাদী স্বাক্ষর করিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আসামীরা অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে জাল নিয়োগপত্র সৃজন করে পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী,আয়া,পরিছন্নতাকর্মী নিয়োগ প্রদান করেন।

কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ জানান,মামলার বিষয় জেনেছি। আদালতের আদেশ পেয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/