Loading ...
  • Tue, 14 Apr 2026, 01:52 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় এক জেলে পরিবারের স্বপ্ন পুরে ছাই।

নিউজ রুম / ১২১
বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

 

কলাপাড়া,পটুয়াখালী,সংবাদদাতা।।

কলাপাড়ায় রাতের আধারে কপাল পুরছে এক জেলে পরিবারের। সারাদিনের ক্লান্তি শেষে
স্ত্রীকে নিয়ে গভীর ঘুমে নিমগ্ন ছিলেন জেলে
মইনুল আকন। এ অবস্থায় হঠাৎ অস্বাভাবিক তাপ অনুভব করলেন তিনি। হকচকিয়ে উঠেই চোখের সামনে দেখছেন সবকিছু জ্বলছে। এরপর দ্রুত ঘুম থেকে টেনে হিছড়ে সকলকে নিয়ে প্রানে বাচেন তিনি। কিন্তু বিধিবাম পরিধেয় বস্ত্র ছাড়া কোন কিছুই রক্ষা পায়নি তার। পুরে ছাই হয়েছে ভবিষ্যতের জন্য মজুদ করা ধান,চাল সহ সব গৃহস্থালির সমস্ত পন্য। এখন দগ্ধ ভূমিতে শুধু দাড়িয়ে তার স্বপ্নের নিড়ের ভস্ম স্মৃতি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটছে।

অগ্নিকান্ডের ঘটনায় সর্বস্ব হারানো মইনুল আকন জানান,ঘরের বারান্দায় প্রথম আগুন দেখতে পাই। তারপর স্ত্রী কে নিয়ে দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসি।এরপর মুহূর্তের মধ্যেই পুরো ঘরটি চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও বলেন,ঘরে মজুদ রাখা নিজের ধান চাল ছাড়াও তার ঘরে মা-বাবা ও বোনের মালামাল ছিলো। এর কিছুই রক্ষা করতে পারিনি। তবে আগুন লাগার বিষয়টি তার কাছে রহস্যজনক। কারন ঘুমানোর সময় ঘরের বিদ্যুৎ লাইন বন্ধ করেছেন। চুলার আগুন নেভানো ছিল। এমনকি কোন মশার কয়েলও জ্বালানো ছিল না। এতে ঘর ছাড়াই সবকিছু মিলে আনুমানিক ৫ লাখ টাকার উপরে তার মালামাল পুড়ে গেছে।

সবকিছু শুনে সর্বস্ব হারানো পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/