Loading ...
  • Mon, 20 Jul 2026, 07:48 am
আবহাওয়া ব্যানার

আল-আরাফাহ্ ব্যাংকের উদ্যোগে পিরোজপুরে শীতার্তদের কলম্ব বিতরণ

নিউজ রুম / ১৩১
বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

 

পিরোজপুর সংবাদদাতা, মোঃফেরদৌস মোল্লাহ্।।

পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিরোজপুর শাখার পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কয়েক শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
৩ জানুয়ারি বুধবার বিকেলে ব্যাংকের পিরোজপুর শাখা কার্যালয়ে গরীব অসহায় ও মাদরাসা ছাত্রদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে সকলে হাসিমুখে ঘরে ফিরে।
উক্ত অনুষ্ঠানে শাখার ব্যবস্থাপক ও এসপিও সাব্বির আহমেদ, অপারেশন ম্যানেজার মিসরাত জাহান মুন্না, জেনারেল ব্যাংকিং শাখা প্রধান হারুন অর রসিদ, বিনিয়োগ শাখা প্রধান সাইফুল ইসলাম, ক্যাশ শাখা প্রধান মারুফা আক্তার,জেনারোল ব্যাংকিং শাখা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ,তৌহিদুল ইসলাম রুবেল ও অনান্য সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ বলেন প্রতিবছরের মতো এ বছরও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে। পরবর্তীতেও আমাদের এ ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। তিনি ব্যাংকে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দোয়া কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/