নয়নাভিরাম গাইন নয়ন) কলাপাড়া,পটুয়াখালী ।।
কলাপাড়ায় নৌকা মার্কার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে,নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আঃরহমান তালুকদার বলেন,পির মানি পিরের নির্দেশ মানিনা,আজ ব্যাক্তি স্বার্থের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার নির্দেশ উপেক্ষা করে কিছু নেতারা অন্য দিকে চলে গেছে। তবে আমি জানি নেতারা গিয়েছে এ অঞ্চলের ভোট কিন্তু তাদের পকেটে জায়নাই। যার যার ভোট তার তার পকেটে। এবং ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোট প্রদান করে মহিব্বুর রহমান কে আবারও এমপি বানিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে।
মঙ্গলবার(২ডিসেম্বর) সন্ধ্যায় নীলগঞ্জ আবাসনে
এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুব মহিলা লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ সালমা কবির,কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিখিল চৌধুরী,কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং মহিলা আওয়ামীলীগ সদস্য রাশেদা বেগম,ইউনিয়ন আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ নাসিরুদ্দিন বিপ্লব,ইউনিয়ন শ্রমিকলীগ সাবেকসহ সভাপতি মোঃ মোজাম্মেল বয়াতী,সিনিয়র সহ সভাপতি মোঃ মোশাররফ খান,ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সিনিয়র সহসভাপতি,মোঃ আউয়াল হোসেন,উপজেলা যুবলীগ সদস্য লিটন সাহা প্রমুখ।
tawhidit.top/