শফিক খাঁন,ভোলা সংবাদদাতা।।
মেধা ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানব উন্নয়ন আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে যুগোপযোগী শিক্ষাকে এগিয়ে নিতে উত্তর ভোলার প্রাণকেন্দ্র জংশন বাজারস্থ পন্ডিতের হাট এই প্রথম ইংরেজি,আরবী ও বাংলা ভার্সনে পাঠদানের শিক্ষালয় যাত্রা শুরু করছে।
একঝাক তরুণ মেধাবী শিক্ষকের সমন্বয়ে পরিচালিত হবে ইলিশা স্কলার্স একাডেমী এমন অঙ্গীকারবদ্ধ হয়ে যাত্রা করেছে এই বিদ্যাপিঠ।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ্য ইশ্রাফিল হোসেন।
শুরুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করেন।
ইলিশা ইসলামীয়া মডেল কলেজের অধ্যক্ষ জনাব মাজাহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম।
আগামী ১লা জানুয়ারি ২০২৪ তারিখ বই উৎসবের মধ্য দিয়ে প্রথম পাঠদানের মাধমে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ১০টি শ্রেণীতে পাঠদান কার্যক্রম শুরু হবে।
তবে পর্যায়ক্রমে শ্রেণী কার্যক্রম বৃদ্ধি পাবে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারী ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ জনাব, মোঃ ইশ্রাফিল হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইলিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন। উপস্থিত ছিলেন মুফতি হাসনাইন, নবাগত ছাত্রছাত্রীদের অভিভাবকগন সহ সুধীজন।
১০টি শ্রেণীর শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের পরিকল্পনা অনুযায়ী মানসম্মত শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি প্রদানের অঙ্গিকার ব্যক্ত করে প্রতিষ্ঠাটির আত্মপ্রকাশ করেন।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা।
খুবই মনোরম পরিবেশে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
tawhidit.top/