নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী ।।
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার উপজেলা প্রশাসনের উৎদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে ছিলো পুস্তক অর্পণ
রেলী,আলোচনা সভা,কুচকাওয়াজ,মনোজ্ঞ
ডিসপ্লে,দোয়া মোনাজাত,প্রার্থনা, খেলাধুলা,
উন্নতমানের খাবার পরিবেশন,মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। এদিন প্রতুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি ও সায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন,সকাল পৌনে ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,
সকাল ৭টা ৪০ মি:বিজয় রেলী,সকাল ৮ টায় সরকারি মোজাহার বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও পায়রা উড্ডয়ন ৮ টা২০মি:কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন সর্বশেষ পুরস্কার বিতরনী। এতে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসন অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এসময় অন্যান্যের মধ্যে পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মো: মহিব্বুর রহমান মুহিব,সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান,প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন সরকারি বেসরকারী কর্মকর্তা,কর্মচারী শিক্ষক/ শিক্ষিকা,ছাত্র / ছাত্রী গন মাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর বেলা ১১ টায় মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ হল রুমে বীর মুক্তিযোদ্ধা,ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পরিবারের সদস্যদের সংবর্ধনা,জহুর বাদ মসজিদ, মন্দীর,গীর্জায় ও প্যাগোডায় জাতীর শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা। দপুরে হাসপাতাল,এতিমখানা,শিশু পরিবার,বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠান উন্নতমানের খাবার পরিবেশন,দুপুর ২:৩০ মি: খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম পায়রাবন্দরের মধ্যকার প্রিতি ক্রিকেট খেলা, বিকেল ৩: ৩০ মি: মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন বনাম কলাপাড়া পৌরসভার মধ্যকার প্রিতি ফুটবল খেলা,বিকেল ৩:৩০ মি: মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রিড়া অনুষ্ঠান,সর্বশেষ সন্ধ্যা ৬ টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বি নির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
tawhidit.top/