রাসেল মোল্লা কলাপাড়া সংবাদদাতা।।
শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা,নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ”এই প্রতিপাদ্য’কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূিচ মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস,সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার,প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বলেন,বেগম রোকেয়া মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নারীমুক্তির জন্য লড়াই করেছেন। নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার জীবন অনুসরণীয়। তাই বেগম রোকেয়ার চেতনাকে ধারণ করে নারীমুক্তির তথা সমাজ পরিবর্তনের লড়াইকে বেগবান করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
tawhidit.top/