Loading ...
  • Mon, 09 Feb 2026, 01:32 am
আবহাওয়া ব্যানার

প্রতি শুক্রবারই রাবেয়া,জমিলা,ছকিনা’র ঈদের দিন!

নিউজ রুম / ৯৬
রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

 

মোঃ রতন মিয়া,পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা।।

রংপুরের পীরগঞ্জ উপজেলার সোনাকান্দর মৌজার গরীবপুরের নব্বই পার পার খলিল মিয়া অপেক্ষায় থাকেন কবে আসবে শুক্রবার,মিলবে মাছ অথবা মাংস দিয়ে এক বেলা ভালো খাবার। সংসারে তার ১ ছেলে ২ মেয়ে থাকলেও ছেলে-মেয়েদের কাছে তার গুরুত্ব নেই বললেই চলে। ফলে ভিক্ষাবৃত্তি পেশায় বেঁছে নিয়েছেন তিনি। ঠিকভাবে চোখে-ও দেখতে পান না, বয়স বেড়ে গিয়ে নানা অসুখে জর্জরিত থাকায় চলাফেরা করতেও সমস্যা। তাই প্রায় প্রতিনিয়ত ২/১ বেলা না খেয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করেন খলিল। খলিল মিয়ার মতো ভিক্ষুক রাবেয়া, ছকিনা, জমিলা, আয়নাল হক, মজিবর রহমানসহ শত শত নিরিহ অসহায় ছিন্নমুল মানুষরা এই দিনটির অপেক্ষায় থাকেন। এখন প্রতি শুক্রবার তাদের নিকট ঈদের দিনের মতো মনে হয়।
কয়েকমাস ধরে পীরগঞ্জ পৌরসভা এলাকায় প্রতি শুক্রবার গরিব অসহায় ছিন্নমূল মানুষের মেহমান খানার আয়োজন করা হয়েছে। নিম্ন আয়ের মানুষরা একবেলা পেট ভরে মাছ কিংবা মাংস দিয়ে দুপুরের আহার করতে আসেন। স্থানীয় সচেতন নাগরিকদের সহায়তায় এসব খাবার বিতরণ করা হয়ে থাকে। ”মানবতার-লড়াই” নামক একটি অ-লাভ জনক, ধর্ম নিরপেক্ষ, অ-রাজনৈতিক ও সামাজিক অংশ গ্রহন মূলক সার্বজনিন প্রতিষ্ঠানের সদস্যরা এই উদ্যোগ গ্রহন করেছে। চলতি বছরের জুলাই মাসে আরাম্ভ করে প্রায় ১৩ সপ্তাহের প্রতি শুক্রবার পেট ভরে ভালো খাবার পেয়েছে অসহায় ছিন্নমূল মানুষরা। দিন যত গড়িয়ে যাচ্ছে ততই এক বেলা মাছ অথবা মাংস দিয়ে দুপুরের আহার সেরে নিতে পীরগঞ্জ ছাড়াও পাশ্ববর্তি সাদুল্লাপুর, পলাশবাড়ি, নবাবগঞ্জ ও বিরামপুর থেকে আগত লোকদের ভীড় বাড়ছে।
বিনা পয়সায় প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ শতাধিক খেটে খাওয়া অসহায় ও ছিন্নমূল মানুষদের মাছ কিংবা মাংস দিয়ে এক বেলার আহারের ব্যবস্থা করছেন সংগঠনের সভাপতি আমাদের অধিকার সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুর রহমান ডলার, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি শাহিনুর ইকবাল শ্যামল, শাহ অমিন শরীফ কাজল, রওশন মিয়া, আবু তালেব মিয়া, রাকিব প্রধান, আইটি কর্মী আবু রায়হান মন্ডল। প্রত্যেক শুক্রবার সকাল থেকেই শুরু হয় ডাল-ভাতসহ মাছ অথবা মাংস রান্নার কাজ। একবেলা পেট ভরে ভালো খেতে পেয়ে খুশি এসব মানুষরা। শুরুতে কষ্ট হলেও যুব সমাজের এমন উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে পাশে দাড়িয়েছে অনেকেই।
প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একে একে জড়ো হতে থাকেন, অপেক্ষা করতে থাকেন, ভালো করে এক বেলার খাবার খেতে আসা শত শত অসহায় নিরিহ হতদরিদ্র ছিন্নমূল এসব মানুষ। এরা কেউ রিকশা চালক, কেউ দিনমজুর, কেউবা আবার ছিন্নমূল শিশু কিশোর। খাবার খেতে আসা সকলের একটাই পরিচয় এরা মেহমান। বিনামূল্যে খাবার দেয়া হলেও মেহমানদের মতোই বসিয়ে খেতে হয়। প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগ থেকেই জড়ো হতে থাকেন মেহমানরা। সকাল থেকেই শুরু হয় ভাত ডাল, মাছ কিংবা মাংস রান্নার কাজ। জুম্মার নামাজ শেষে সবাই মিলে মুনাজাত শেষে খাবার বিতরণ আরাম্ভ হয়। এই কাজে সহযোগিতা করেন স্থানীয় আরও ক’জন সচেতন যুবক। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে অসহায় ও নিপীড়িত মানুষের পাশে এসে দাড়ানোর চেষ্টা করছেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন তরুণ। অসহায় কর্মহীন অন্যের সাহায্য নিয়ে চলছেন এমন কয়েকশো মানুষকে প্রত্যেক শুক্রবারে খাবারের ব্যবস্থা করছেন ওই যুবকরা। ভালো খাবার খেতে পেয়ে খুশি খাবার খেতে আসা এসব মানুষজন। আয়োজন কারীদের জন্য করছেন দু’হাত তুলে দোয়া। এমন উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ অনেকের। সমাজের সার্মথবান ও বিত্তবানরা এমন মহৎ কাজে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সকলের। প্রত্যেক শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জ পৌরসভার পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়রা পাচ্ছেন দুপুরের খাবার। ”মানবতার-লড়াই” নামক সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান ডলার জানান, বর্তমানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে সমাজের অসহায় দ্ররিদ্র নিরিহ বেকার মানুষদের মাছ কিংবা মাংস ক্রয় ক্ষমতা হারিয়েছে। অনেকে না খেয়েও থাকছেন। এই সংগঠনটি দেশের সর্বস্তরের জনতার সামাজিক, মানষিক, অর্থনৈতিক অংশগ্রহনের মাধ্যমে সমাজের সুবিধা বি ত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। চলমান সপ্তাহে এক বেলা ভালো খাবার বিতরণ কার্যক্রমে সমাজের সামর্থবান ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/