Loading ...
  • Sun, 26 Jul 2026, 04:54 pm
আবহাওয়া ব্যানার

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ রুম / ১৩৯
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

 

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)সংবাদ দাতা।।

পটুয়াখালীর গলাচিপায় মোসা: রুবিনা বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার(১০অক্টোবর) সকালে পৌরসভার মুজিবনগর এলাকায় স্বামীর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রুবিনা উপজেলার পানপট্টি ইউনিয়নের বিবির হাওলা গ্রামের শাহিন ফকিরের স্ত্রী ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিক গাজীর মেয়ে।

পুলিশ জানায়,গত তিন মাস আগে শাহিন ফকিরের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক রুবিনার বিয়ে হয়। এরপর রুবিনা তার স্বামী ও শ্বশুর শাশুড়ী সহ গলাচিপা পৌরসভার মুজিব নগর এলাকায় বশির উদ্দিনের ভাড়াটিয়া ঘরে একসঙ্গে বসবাস করতেন। মঙ্গলবার ভোরে ভিকটিমের স্বামী এবং শ্বশুর গাড়ি চালাতে বেরিয়ে যায়। শাশুড়ী তার ছোট ছেলেকে নিয়ে স্কুলে যান। বেলা সাড়ে ১১টার দিকে রুবিনার শ্বশুর বেল্লাল বাসায় ফিরে দেখে রুবিনা গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমের আড়ার সঙ্গে ঝুলে আছে। বেল্লালের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘরে প্রবেশকরে ঝুলন্ত অবস্থায় রুবিনার লাশ দেখতে পায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট শেষে আত্মহত্যার কারণ জানা যাবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/