কলাপাড়া (পটুয়াখালী) সংবাদ দাতা।।
পটুয়ালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ভেসে আসা সজিব (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউ বাগান লাগোয়া সমুদ্র তীর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সজীব পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার লিটন শিকদারের ছেলে। এর আগে সোমবার (২ অক্টোবর) দুপুরে ধুলাসার এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় সজিব সহ আরও কয়েক জেলে। চলমান বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকার কারনে অসাবধানতাবসত ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে অনেক খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
কুয়াকাটার নৌ পুলিশ ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন,নিখোজের সংবাদ পেয়ে ওই দিন আমরা জেলেদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ মঙ্গলবার জোয়ারের তোরে ভেসে আসে মরদেহটি।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌউস আহম্মদ খাঁন বলেন, এ ব্যাপারে মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
tawhidit.top/