Loading ...
  • Mon, 27 Jul 2026, 02:41 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় ৬২টি সুন্দি কচ্ছপ উদ্ধার।

নিউজ রুম / ১৪৩
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় পাচার কালে ৬২ টি সুন্দি কচ্ছপ উদ্ধার করাহয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ঢাকা গামী ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে এগুলো উদ্ধার করা হয়। বিসিজি স্টেশন নিজামপুরের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম পিও এর নেতৃত্বে ৬ সদস্যের একটি সেকশন এই অভিযান পরিচালনা করে। এসময় ওই যাত্রীবাহী ডলফিন বাসটি তল্লাশী করলে ২টি বস্তায় ৬২টি বিলুপ্ত প্রায় সুন্দি কচ্ছপ পাওয়া যায়। এরপর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড ক্যাম্প সংলগ্ন একটি পুকুরে এই কচ্ছপ গুলো অবমুক্ত করার হয়।

এসময় উপস্থিত ছিলেন,কোস্ট গার্ড ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল,উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি,বন বিভাগের কর্মকর্তা, এনিম্যাল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য রাকায়েত আহসান, সদস্য বায়েজিদ  মুন্সি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।  ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/