Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

মহিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ

নিউজ রুম / ১১৩
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মাহতাব হাওলাদার,
মহিপুর(পটুয়াখালী)সংবাদ দাতা:

মহিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) বিকেল ৫টার দিকে
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়বাদ গ্রামের একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খাঁন এর নির্দেশে এসআই মো:সাইফুল এএসআই বায়েজিদ,এএসআই আলামিন’র নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করাহয়।

গ্রেফতারকৃত মশিউর পুরান মহিপুরের বাসিন্দা আতাহার হাওলাদারের ছেলে। অপর আসামী আসাহাব লতাচাপলী ইউপির মেলাপাড়ার বাসিন্দা হাসান আলীর ছেলে। তারা দু’জনেই একাধিক মাদক মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। আগামীকাল বুধবার (২৭সেপ্টেম্বর) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খাঁন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় নয়,মাদকের সাথে কোনো আপোষ নয়। মহিপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে, মহিপুর থানা পুলিশ সর্বদাই কঠোর অবস্থানে রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/