Loading ...
  • Tue, 28 Jul 2026, 07:50 am
আবহাওয়া ব্যানার

মধুখালীতে নবাগত ইউএনও সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১০৭
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের মধুখালীতে নবাগত ইউএনও মামনুন আহমেদ অনীকের সাথে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা’র সঞ্চালনায় বক্তব্য রাখছেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান হেলালসহ উপজেলার কর্মকর্তা – কর্মচারী বক্তব্য রাখেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/