Loading ...
  • Thu, 16 Apr 2026, 02:24 pm
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়ায় নববধুর আত্মহত্যা প্ররোচনায় অভিযুক্ত স্বামী গ্রেফতার।

নিউজ রুম / ১৩০
সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

শফিকুল ইসলাম
বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় এক নববধুর আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশ।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী হোসেনের বরাত দিয়ে জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের খোকন খাঁ’র ছেলে নয়ন খাঁ (২৩) এর সাথে গৌরনদী উপজেলার বাটাজোর লক্ষণকাঠী গ্রামের আতাহার শেখের মেয়ে মীম আক্তারের (১৮) সাথে গত ১৬ জুলাই সামাজিকভারে শরিয়া মোতাবেক তাদের বিয়ে হয়।বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী নয়ন খাঁ স্ত্রী মীম এর উপর অন্যান্য আসামীদের প্ররোচনায় শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো।ওই নির্যাতনের ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর রবিবার সকালে মোবাইল ব্যবহার নিয়ে পারিবারিক ঝামেলার কারণে স্বামী নয়ন খা স্ত্রী মীমকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে বলে।এর কিছুক্ষন পরেই বাড়ির রফিক শেখ এর টয়লেটে গিয়ে মীম নিজের গলার ওড়না দিয়ে টয়লেটের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মীম এর ঝুলন্ত লাশ উদ্ধার করে।স্বামী ও অন্যান্যদের প্ররোচনায় আত্মহত্যার ঘটনায় মীম এর ভাই আরিফ শেখ বাদী হয়ে অভিযুক্ত স্বামী নয়ন খাঁসহ চার জনকে আসামী করে রবিবার রাতে থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন, নং-৭ (১৭.৯.২৩)।ওই মামলায় রবিবার রাতে অভিযুক্ত স্বামীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ১৮ সেপ্টেম্বর সোমবার গ্রেফতারকৃত নয়ন খাঁকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/