Loading ...
  • Sun, 03 মে 2026, 05:15 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারকে খাদ্য ও মন্দির নির্মাণ অর্থ সহায়তা দিল পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩১
রবিবার, ৩ মে, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও বিধ্বস্ত একটি মন্দির নির্মাণে নগদঅর্থ সহায়তা তুলে দিয়েছে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (৩ রা মে ) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবগঞ্জ ও ফরিদগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্য ও অর্থ সহায়তা তুলে দেয়া হয়। পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের দেশে ও প্রবাসে থাকা সদস্য, দাতা সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের অর্থায়নে জরুরি এ খাদ্য ও মন্দির নির্মাণে অর্থ সহায়তা দেয়া হয়েছে।

রবিবার সকালে প্রথমে নবাবগঞ্জের মাদব হাওলাদার, এরপর নিমাই চন্দ্র, স্বপন মিস্ত্রি, মন্নান বয়াতি, ফরিদ গঞ্জের রিয়াজ হাওলাদার , সলিমপুরের বিমল বিশ্বাস ও  নির্মল বিশ্বাস এর পরিবারকে ১০ কেজী চাল,১ লিটার সয়াবিন তেল, ১ কেজী মসুর ডাল, ৫ কেজী আলু, ১ কেজী লবন,১ কেজি পিয়াজ, রসুন ২৫০ শুকনা মরিচ ২০০ গ্রাম, হলুদের গুড়া ২৫০ গ্রাম সাবান ১ টি ও ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম। এছাড়াও ক্ষতিগ্রস্থ অমল মাঝির বাড়ির মন্দির নির্মাণের জন্য নগদ ২০০০ টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন নয়ন, প্রধান উপদেষ্টা ও প্রিয়জন কল্যান পরিষদের সভাপতি আবু তালেব ইভান মাতুব্বর,দাতা সদস্য,এম সাইদ,শামীম মাতুব্বর, সদস্য জহিরুল ইসলাম, তানিম, সলেিম, জাকির হোসেন আবির, উদ্দাপ, হৃদয় সহ অন্যান্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা নয়নাভিরাম গাইন (নয়ন) ও প্রধান উপদেষ্টা আবুতালেব ইভান মাতুব্বর বলেন, বর্তমানে দুর্দশাগ্রস্থ মানুষ গুলোর নিরাপদ আশ্রয় ঘর নির্মাণের জন্য সমাজের হৃদয়বান, বিত্তশালী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি এবং প্রবাসীদের এগিয়ে আসা উচিত।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/