Loading ...
  • Sat, 07 Feb 2026, 05:41 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জের কুমেদপুরে সরকারের উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৩৯
রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতাঃ
বর্তমান সরকারের উন্নয়ন ও মতবিনিময় সভা কুমেদপুর ইউনিয়নের রসুলপুর মাহতাবিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে । ছাত্র নেতা তানভীর হোসেনের সঞ্চালনায় আলহাজ জয়নাল আবেদিনের সভাপতিত্বে ১৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় এ সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট শিল্পপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী সামাজিক দ্বায়বদ্ধ মানুষ সিরাজুল ইসলাম সিরাজ । বক্তব্য রাখেন কুমেদপুর মাহতাবিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবেদ আলী ‘ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী ‘ প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন মিয়া ‘৪ নম্বর ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান ‘ইউপি সদস্য দেবেন্দ্রনাথ অধিকারী ‘এস ডি টিভির এমডি সবুজ শাহী’ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু’প্রমুখ । বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ কে ঘোষনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান।এ ছাড়াও বর্তমান সংসদ সদস্য তিনি নিঃ সন্দেহে একজন সৎ মেধাবী সুযোগ্য ব্যক্তি । কিন্তু গত দশ বছরে তৃণমূলের সাধারণ মানুষ নেতা কর্মী রা তিনি পীরগঞ্জ সফরে আসলে ভোটারদের চাওয়া পাওয়া বলতে পারে নাই ।এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্হানীয় যে কাউকে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আবেদন জানিয়েছেন ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/