রাসেল মোল্লা কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মিলাদের আয়োজন করেছে ভিক্ষুক রেহানা।সোমবার (১১সেপ্টেম্বর) শেষ বিকালে আন্দার মানিক নদীর তীরে শহীদ নজরুল ইসলাম সেতু সংলগ্ন অসহায় ও দুস্থ দের জন্য নির্মিত মুজিব শত বর্ষের আশ্রয়ন প্রকল্পের ১৩৬ নং ঘরে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় রেহানার আমন্ত্রণে উপস্থিত ছিলেন জন নন্দীত নেতা কলাপাড়া পৌরসভার বার বার নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র যুবলীগের আসন্ন কাউন্সিলে সভাপতি প্রার্থী মো: হুমায়ুন কবির,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সালমা কবির,
গনমাধ্যম কর্মী মো: রাসেল মোল্লা সহ স্থানীয় মুসুল্লিরা।
এসময় হুমায়ুন কবির বলেন,কলাপাড়া পৌরসভার বিভিন্ন অফিস আদালতের বারান্দায় এবং খোলা আকাশের অগনিত রাত কাটিয়েছেন ভিক্ষুক রেহানা। ছিলনা মাথা গোঁজার ঠাই। কল্পনাও করেননি থাকবেন পাকা বাড়িতে। হঠাৎ তার ভাগ্যের চাকা ঘুরে গেল।পেলেন নিজের নামে জমি সহ পাকাঘর। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। বহুবার রেহানা আমার কাছে গিয়েছে। তাকে আমি আশ্বস্ত করেছিলাম তা আজ বাস্তবায়িত হয়েছে। এই খুশিতেই রেহানা আজ মিলাদের আয়োজন করেছে। তাই আমিও তার আমন্ত্রণে আজ এখানে এসেছি।
এসময় ভিক্ষুক রেহানা বলেন,ভাইয়া মুই স্বপ্নেও কল্পনা করিনাই। জমি সহ পাকা ঘর পামু। মুই বহুত রাইত ঝড় বৃষ্টির লগে যুদ্ধ করছি। আম্মেগো অফিসের বারিন্দায় খোলা আকাশের নিচে উজলা জাগায় ঘুমাইছি। প্রধানমন্ত্রী হাসিনা আপায় মোগো মত ভিক্ষুকরে ঘর দেছে আল্লায় তারে হাজার বছর বাঁচাইয়া রাহুক। এজন্যই মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতে আইজ মিলাদ দিছি।
tawhidit.top/