Loading ...
  • Mon, 09 Feb 2026, 02:01 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে (এইচবিবি) বরাদ্দের সড়ক সমূহের মাপের কাজ চলছে।

নিউজ রুম / ১২৪
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

রতন মিয়া,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

পীরগঞ্জে ১৫ টি ইউনিয়নে গ্রামীণ সড়ক উন্নয়নে এইচ বিবি করনের লক্ষে সড়ক সমুহের মাপ- যোগ চলছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও ২৪ রংপুর- ৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধূরী পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে সমতার ভিত্তিতে গ্রামীণ সড়ক উন্নয়ণে( এইচবিবি) বরাদ্দ দিয়েছেন।

বরাদ্দাদেশ প্রাপ্তীর পর ১৫ টি ইউনিয়নের অগ্রাধিকারের ভিত্তিতে সড়ক সমূহ পরিমাপের কাজ চলছে। আজ সোমবার (২য় দিন)উপজেলার চৈত্রকোল ইউপির ঝাড়বিশলা গ্রামের মধ্যে দিয়ে যাওয়া গ্রামিণ রাস্তা সমুহ পরিমাপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চৈত্রকোল ইউপির চেয়ারম্যান ও বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান শাহ,ত্রান দপ্তরের উপসহকারী প্রকৌশলী দর্শন চন্দ্র, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশিকুর রহমান লুলু,সাধারণ সম্পাদক এরশাদ আলী,
উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান ও স্থানীয় লোকজনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় সড়ক সমুহের উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে। খুব শিঘ্রই রাস্তাগুলোর কাজ শুরু হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/