নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় ধরা পড়লো বড় সাইজের নদীর পাঙ্গাশ। রাবনাবাদ নদীতে পেশাদার মাছ শিকারী টিটু প্যাদার বড়শিতে এ মাছ টি ধরা পড়ে। মাছটির ওজন সাড়ে ৭ কেজি।
রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌর শহরের মাছ বাজারে মাছটি বিক্রি করতে নিয়ে আসে টিটু প্যাদা। এসময় রজ্জফ মিয়া নামে
এক মৎস্য ব্যবসায়ি ৮৫০ টাকা কেজী দরে মাছটি কিনে নেয়।
মাছ শিকারী টিটু জানান,রবিবার শেষ বিকালে তার বড়শিতে এ মাছটি ধরা পড়ে। প্রথমে নদী থেকে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয়েছে। বিশাল এই পাঙ্গাশটি তীরে নিয়ে আসলে উৎসুক লোকজন দেখার জন্য ভীড় জমায়।
টিটু আরও বলেন সে প্রতিদিন রাবনাবাদ নদীতে বরশি দিয়ে মাছ শিকার করেন। অনেক বছর হোল এতবড় পাঙ্গাশ তিনি পায়নি। আগে এরকম পাঙ্গাশ বহু পাওয়া যেত। এখন বিভিন্ন ধরনের ছোট ফাঁসের জালের কারনে মাছের পোনা মারা পরে,বড় হতে পারেনা। তবে এত বড় মাছ পেয়ে তিনি খুব খুশি।
মাছ বাজারে ক্রেতারা জানান,এ ধরনের নদীর বড় পাঙ্গাশ সচারাচার দেখা যায় না। তবে মাছটি যে পেয়েছে সে ভাগ্যবান।
কলাপাড়া পৌর শহরের মৎস্য ব্যবসায়ি রজ্জফ মিয়া বলেন, মাছটি ৮৫০ টাকা কেজী দরে কিনেছি। এটিকে ঢাকার বাজারে পাঠানো হবে।
tawhidit.top/