Loading ...
  • Sun, 26 Jul 2026, 04:54 pm
আবহাওয়া ব্যানার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান পীরগঞ্জের সিরাজ

নিউজ রুম / ১৫০
রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদ দাতাঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান মাননীয় প্রধানমন্ত্রীর ভাতিজি জামাই বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা সিরাজুল ইসলাম সিরাজ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় রাজারামপুর গ্রামের এক বিখ্যাত মুসলিম পরিবারের মরহুম আব্দুল হাকিম মিয়া’র ছেলে। তার বড় ভাই উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম (বিএসসি)। তিনি ২০০৮ সাল থেকে পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আছেন এবং করোনাকালীন সময়ে উপজেলায় বিশেষ অবদান রেখেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগ ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য। আবার ঢাকাস্থ্য রংপুর বিভাগ সমিতির নির্বাচিত অর্থ সম্পাদক।

ভদ্র তরুণ্যের আইকন সাদালাপী হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম সিরাজ নিত্যকণ্ঠ কে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ হাই কমান্ড জাতীয় সংসদ নির্বাচনে সজীব ওয়াজেদ জয় কে যদি এ আসনে প্রার্থী ঘোষণা করেন তাহলে আমি তার পক্ষে সর্বাত্মকভাবে কাজ করবো আর তাকে প্রার্থী হিসেবে ঘোষণা না করলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অনুরোধ করবো আমাকে যেন দলীয় মনোনয়ন দেন।

তিনি আরও বলেন বর্তমানে এ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তিনি সংসদ-রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন।

তিনি সবসময় পীরগঞ্জে আসতে পারেন না। সাধারণ ভোটারেরা নানা মুখি সমস্যা নিয়ে দেখা করার চেষ্টা করলেও পারেন না।তাই সর্বস্তরের জনগণের দাবি স্থানীয় লোককে এমপি বানানো হোক। এ আসনে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি। দেশে ১০০ টি ইকোনমিক জোন রয়েছে। কিন্তু পীরগঞ্জে এই অর্থনৈতিক জোন নেই। স্থানীয় সংসদ সদস্য থাকলে এই জোন পীরগঞ্জে নিয়ে আসা সম্ভব হতো। অসংখ্য বেকারের কর্মসংস্থান হতো। শতাধিক মিল কারখানা গড়ে উঠতো অর্থনৈতিক দিক থেকে প্রবেশদ্বার এই পীরগঞ্জ সমৃদ্ধশালী শিল্প অঞ্চল হিসেবে গড়ে উঠতো।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/