Loading ...
  • Sat, 02 মে 2026, 01:09 am
আবহাওয়া ব্যানার

গৌরনদীতে ফেনসিডিল ও ইয়াবাসহ মাদক সম্রাট হিরা মাঝী গ্রেফতার।

নিউজ রুম / ২০৯
মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

শফিকুল ইসলাম বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে ফেনসিডিল ও বিপুল পরিমান ইয়াবাসহ মাদক সম্রাট হিরা মাঝিকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ আগষ্ট) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী গ্রামে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও প্রায় ৩০৩ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিক দের জানান মাদকদ্রব্য বিক্রির গোপন সংবাদ পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কালাম হোসেনের নেতৃত্বে উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ওই গ্রামের মৃতঃ আফতাব হোসেন মাঝির ছেলে। সে দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিত। এঘটনায় গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে ২৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন আরো জানান হিরা মাঝি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। সে এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত। তাকে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/