Loading ...
  • Sun, 17 মে 2026, 08:02 am
আবহাওয়া ব্যানার

বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকীতে ২৫০০ পরিবার কে সহায়তা দিল পায়রা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।

নিউজ রুম / ১৫৮
সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) নিজস্ব প্রতিবেদক কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১ হাজার দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
১৩২০ মেঘাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বিসিপিসিএল কোম্পানীর সিএসআর কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল,১ কেজি তেল ও ১ কেজি লবন দেয়া হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ধানখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওইসব পরিবারের হাতে এ সহয়তা তুলে দেয়া হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ,পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহা ব্যবস্থাপক মো.শহিদুল্লাহ ভূইয়া,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.জোবায়ের আহম্মেদ,সহকারী ম্যানেজার মো.নুর হাসান,ধানখালী ইউ’পি চেয়ারম্যান মো.শাহাজাদা পারভেজ টিনু মৃধা, সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১ টার দিকে হেল্প সেন্টারে সামাজিক সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ৩০০ প্যাকেট খাদ্য সহয়তা প্রদান করেন বিসিপিসিএল কোম্পানী।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানখালীর স্বপ্নের ঠিকানায় ১৩০,সিক্সলেন রিসেটেলমেন্ট আবাসনে ৩২, চম্পাপুর ২০০ ও টিয়াখালী ইউনিয়নে ৬০০ পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। সেই সাথে ১৫ আগষ্টের দিন দুপুরে কলাপাড়া উপজেলার ২০ টি এতিমখানায় উন্নত মানের খাবার বিতরন করা হবে বলে জানায় বিসিপিসিএল কতৃপক্ষ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/