Loading ...
  • Tue, 20 Jan 2026, 09:49 am
আবহাওয়া ব্যানার

ভান্ডারিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহন

নিউজ রুম / ১০৭
বুধবার, ২ আগস্ট, ২০২৩

মো: ফেরদৌস মোল্লাহ
পিরোজপুর জেলা প্রতিনিধি

শপথ গ্রহণ করলেন পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।
গতকাল বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পৌর মেয়র মোঃ ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রনী ধর প্রমূখ।
ফাইজুর রশিদ খসরু গত ১৭ জুলাই পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌরসভা প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ছিলেন। তিনি ৯ হাজার ৬শ ২৫ ভোট পেয়ে জয় লাভ করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/